ads
সোমবার, ১১ মে ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চরশেরপুরের আক্তার হোসেন মারা গেছেন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২১ আগস্ট, ২০২১
  • ৪০ বার পঠিত
চরশেরপুরের আক্তার হোসেন মারা গেছেন

শেরপুর সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের আক্তার হোসেন (৭০) মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

২১আগষ্ট শনিবার বেলা সাড়ে বারটার দিকে যোগনীমুড়া গ্রামে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ক্যান্সার ও বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন আক্তার হোসেন।

আক্তার হোসেন যোগনীমুড়া গ্রামের মরহুম মৌলভী হায়দার আলী মাস্টারের ২য় ছেলে। একসময় রাজধানীর বিভিন্ন প্রতিষ্ঠানে চাকুরী করলেও শেষ জীবনে তিনি বাড়িতেই কাটান।

আক্তার হোসেন স্ত্রী, এক ছেলে, পাঁচ কন্যা , আত্মীয়স্বজনসহ অসংখ্য বন্ধুবান্ধব ও গুণগ্রাহী রেখে গেছেন।

আজ রাত ৯টায় মরহুমের নামাজে জানাজা খানকায়ে সিদ্দীকিয়ায় অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

তাঁর মৃত্যুতে ফসিহ্ উল উলুম দাখিল মাদ্রাসার সাবেক সুপার আবু রাশেদ মুহাম্মদ বাকের পীর সাহেব, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মানিক দত্ত, প্রচার সম্পাদক এস এম জুবাইদুল ইসলাম, কবিসংঘ বাংলাদেশের সভাপতি কলামিষ্ট তালাত মাহমুদ, নকলা প্রেসক্লাবের সভাপতি মো: মোশারুফ হোসেন, সাধারণ সম্পাদক মোশারুফ হোসেন সরকার, শেরপুর ইয়ূথ রিপোর্টার্স ক্লাবের সভাপতি সোহেল রানা, সিনিয়র সহ-সভাপতি ইউসুফ আলী রবিন, সাধারণ সম্পাদক ইমরান হাসান রাব্বী, শেরপুর অনলাইন জার্নালিষ্ট ফোরামের সাধারণ সম্পাদক জাহিদুল খান সৌরভ, সৃষ্টি হিউম্যান রাইটস সোসইটির শেরপুর শাখার সভাপতি আলমগীর আল আমিন, ২নং চরশেরপুর ইউনিয়নের ইউপি সদস্য নাঈম আহম্মেদ মনি, দ্বীন মুহাম্মদ ফাউন্ডেশনের সহকারি পরিচালক রাফিউল ইসলাম বাদশাহ, আখের মামুদ বাজার ভূমি মালিক সমিতির সাধারণ সম্পাদক আলমগীর চিশতী, আরিফুর রহমান আকিবসহ অনেকেই গভীর শোক প্রকাশ করেছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102