ads
বুধবার, ১৩ মে ২০২৬, ০১:২০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চরশেরপুর ইউনিয়ন ফুটবল লীগঃ এসআর লায়নস বালুরঘাট চ্যাম্পিয়ন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ ডিসেম্বর, ২০২০
  • ৩২ বার পঠিত

শেরপুর প্রতিনিধি; শেরপুর সদর উপজেলার যোগিনীমুরা উচ্চ বিদ্যালয় মাঠে যোগিনীমুরা ফুটবল স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত ২নং চরশেরপুর ইউনিয়ন ফুটবল লীগ-২০২০ এর ফাইনাল খেলা আজ ১২ ডিসেম্বর বিকেলে অনুষ্ঠিত হয়। খেলায় হেরুয়া তালুকপাড়া সাকিব ইত্যেহাব স্পোর্টিং ক্লাবকে ২-১ গোলের ব্যাবধানে হারিয়ে এসআর লাইনস বালুরঘাট চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

লিটন অটো জিগজাগ ব্রীকসের স্বত্বাধিকারী ও যোগিনীমুরা উচ্চ বিদ্যালয় এবং ফসিহ উল্ উলুম দাখিল মাদ্রাসার সাবেক সভাপতি আলাহাজ্ব মেজবাউল ইসলাম লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজিমুল হক নাজিম। উদ্বোধক ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরষ্কার বিতরণ করেন, শেরপুর জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মানিক দত্ত, শেরপুর প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, সিনিয়র কোচ ও ফুটবলার সাধন বসাক, জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক হাকিম বাবুল, জেলা ফুটবল রেফারী এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান প্রমুখ। সঞ্চালনায় ছিলেন, টূর্নামেন্টের পরিচালনা কমিটির আহ্বায়ক উপসহকারী কৃষি কর্মকর্তা রবিউল ইসলাম খোকনের সঞ্চালনায়¡ অনুষ্ঠিত এ খেলায় ধারা বিবরনিতে ছিলেন রাশেদ নাজিব ও সাহাদৎ মাষ্টার।

টূর্নামেন্টে ম্যাচ সেরা হয় এসআর লাইনস বালুরঘাটের ডিফেন্ডার শাওন, সর্বোচ্চ গোলদাতার পুরষ্কার পায় একই সংগঠনের শাহরিয়ার শাকির, ম্যান অফদ্যা টর্ণামেন্ট নির্বাচিত হয় হেরুয়া তালুকপাড়া সাকিব ইত্যেহাব স্পোর্টিং ক্লাবের নাঈম, সেরা গোলকিপার হয় উত্তর নামা পাড়া স্পোর্টিং ক্লাবের গোলকিপার তুষার, ফেয়ার টিম নির্বাচিত হয় যোগিনীমুরা যুব সংঘ ফুটবল একাদশ, ফেয়ার প্লেয়ার নির্বাচিত হয় একই ক্লাবের সাধন। সাবির্ক তত্বাবধানে ছিলেন, শান্ত, আরিফ ও ফাহিম।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102