ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চলতি বছর ৪৬ সাংবাদিক নিহত : আরএসএফ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর, ২০২১
  • ৩৫ বার পঠিত

সাংবাদিকদের জন্য চলতি বছর (২০২১ সাল) কঠিনই কেটেছে। এ বছর দায়িত্বপালন করতে গিয়ে বিশ্বজুড়ে প্রাণ হারিয়েছেন ৪৬ জন
সাংবাদিক। সংখ্যার দিক থেকে এটি বিগত কয়েক বছরের তুলনায় কম হলেও আশাবাদী হওয়ার উপায় নেই। কারণ, একই সময়ে সাংবাদিকদের বন্দি হওয়ার সংখ্যা বেড়েছে অনেক বেশি। এ বছর সারা বিশ্বে অন্তত ৪৮৮ জন সাংবাদিককে কারাগারে ঢোকানো হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) নিজেদের বার্ষিক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ)।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২১ সালে ৪৬ সাংবাদিক হত্যার শিকার হয়েছেন। অন্য বছরগুলোর তুলনায় এই সংখ্যা কম হওয়ার কারণ হিসেবে সিরিয়া, ইরাক ও ইয়েমেনের মতো দেশগুলোতে উত্তেজনা কমার কথা উল্লেখ করেছে আরএসএফ।

গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে কাজ করা সংগঠনটি জানিয়েছে, সাংবাদিক হত্যার দিক থেকে সবচেয়ে বিপজ্জনক দেশ ছিল মেক্সিকো। এ বছর সেখানে ৭ সাংবাদিককে হত্যা করা হয়েছে। এরপর আফগানিস্তানে মারা গেছেন ৬ সাংবাদিক। ইয়েমেন ও ভারতে ৪ জন করে সাংবাদিক হত্যার শিকার হয়েছেন।

আরএসএফের তথ্যমতে, চলতি বছর অন্তত ৬৫ সাংবাদিককে অপহরণ করা হয়েছে বলে মনে করা হচ্ছে। এর বেশিরভাগ ঘটনাই ঘটেছে সিরিয়া, ইরাক ও ইয়েমেনে।

২০২১ সালে বিশ্বজুড়ে অন্তত ৪৮৮ জন সাংবাদিক কারাবন্দি হয়েছেন, যা ফ্রান্সভিত্তিক সংগঠনটির ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড। অবশ্য এদের মধ্যে ১০৩ জন পেশাদার সাংবাদিক নন, তারা সোশ্যাল মিডিয়ায় মতামত প্রকাশের জন্য বন্দি হয়েছেন বলে জানানো হয়েছে।

এ বছর ক্যামেরা চালানোর জন্য জেলে গেছেন ২২ সাংবাদিক। আর নারী সাংবাদিকদের কারাগারে ঢোকানোর সংখ্যা বেড়েছে প্রায় এক-তৃতীয়াংশ।

আরএসএফের প্রতিবেদন অনুসারে, সাংবাদিক বন্দি করার ক্ষেত্রে সবার ওপরে চীন। দেশটি এ বছর অন্তত ১২৭ জন সাংবাদিককে কারাগারে ঢুকিয়েছে। এরপর মিয়ানমারে ৫৩ ও বেলারুশে ৩২ জন সাংবাদিক বন্দি হয়েছেন। সাংবাদিক নিপীড়কের এই তালিকায় নাম রয়েছে ভিয়েতনাম এবং সৌদি আরবেরও।

প্রতিবেদনে বলা হয়েছে, বিচারবহির্ভূত গ্রেফতারির উল্লেখযোগ্য উত্থানের জন্য মূলত তিনটি দেশ দায়ী, যাদের সরকারগুলো নাগরিকদের গণতন্ত্রের আকাঙ্ক্ষার প্রতি উদাসীন। এই পরিসংখ্যান গণমাধ্যমের স্বাধীনতার ওপর ক্রমবর্ধমান হস্তক্ষেপেরই ইঙ্গিত দেয়।

সূত্র: ডয়েচে ভেলে

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102