ads
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চলতি মাসে স্বাগতার বিয়ে

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ২০ জানুয়ারি, ২০২৪
  • ৯৩ বার পঠিত

স্বাগতা একাধারে অভিনয়শিল্পী, উপস্থাপিকা ও গায়িকা। সাত বছর প্রেমের পর গুণী চিত্রগ্রাহক রাশেদ জামানকে বিয়ে করেন তিনি। ছয় বছর সংসারের ইতি টেনে ২০২১ সালের আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের পথে হাঁটেন তারা। এরপর সিঙ্গেল জীবনই উপভোগ করছেন এ অভিনেত্রী। এবার বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

এ প্রসঙ্গে গণমাধ্যমকে স্বাগতা জানিয়েছেন, চলতি মাসের শেষ সপ্তাহের যেকোনো দিন বিয়ে করছেন যাচ্ছেন তিনি। তার হবু বরের নাম ড. হাসান আজাদ। তিনি লন্ডন প্রবাসী। তার জন্ম, বেড়ে উঠা ও পড়ালেখা যুক্তরাজ্যে।

ড. হাসান একাধারে গান লেখেন, সুর ও মিউজিক কম্পোজ করেন। কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে পিএইচডি করা হাসান পেশায় একজন ব্যবসায়ী।

শৈশব থেকেই গান করেন স্বাগতা। ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতায় ছড়াগান বিভাগে দ্বিতীয় হয়েছিলেন। ‘মহাকাল’ নামে একটি ব্যান্ডদল করেন তিনি। ‘ভালোবাসি তোমাকে’, ‘মহাকাল’, ‘স্বপ্নচূড়া’সহ কয়েকটি অ্যালবাম প্রকাশ করেন স্বাগতা। এছাড়া ওয়েব সিরিজ ‘কাইজার’-এ অভিনয় করে আলোচনায় আসেন এ অভিনেত্রী।

এদিকে নতুন বছরে শুটিংও শুরু করেছেন স্বাগতা। সম্প্রতি একটি ওয়েব ফিল্মের শুটিং শেষ করেছেন। অঞ্জন আইচ পরিচালিত ওয়েব ফিল্মটির নাম ‘কিশোরী’।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102