ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চলন্তবাসে ছাত্রীকে ধর্ষণচেষ্টা : প্রধান আসামি গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২ জানুয়ারি, ২০২১
  • ৩৭ বার পঠিত

সুনামগঞ্জের দিরাইয়ে চলন্ত একটি যাত্রীবাহী বাসে এক কলেজছাত্রীকে ধর্ষণচেষ্টার ঘটনায় এবার মামলায় প্রধান আসামি বাস চালক শহীদ মিয়াকে গ্রেফতার করেছে সিআইড পুলিশ।

শনিবার (২ জানুয়ারি) সকালে দিরাই থানার ওসি আশরাফুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তাকে গ্রেফতার করেছে।’ তবে কখন তাকে গ্রেফতার করা হয়েছে সে বিষয়ে সিআইডি কিছু জানায়নি বলেও জানান তিনি।

গ্রেফতার বাস চালক শহীদ সিলেটের জালালাবাদ থানার মোল্লারগাঁওয়ের তৌফিক আহমেদ ওরফে মইন্নার ছেলে।

এর আগে গত ২৮ ডিসেম্বর জেলার গোবিন্দগঞ্জের বুরেরগাঁও থেকে চালকের সহকারী (হেলপার) রশিদ আহমদকে গ্রেফতার করা করে পি‌বিআই‌-এর এক‌টি বিশেষ দল।

গত ২৬ ডিসেম্বর বিকেলে দিরাই উপজেলার মদনপুর সড়কের সুজানগর এলাকায় বাসে ওই ঘটনা ঘটে। পরে অজ্ঞাত পরিচয় তিনজনকে আসামি করে মামলা করেন মেয়েটির বাবা।

মামলায় বলা হয়- সিলেট থেকে ছেড়ে আসা বাসে সুনামগঞ্জের দিরাই আসছিলেন ওই ছাত্রী। সুজানগর এলাকায় তিনি ছাড়া বাকি যাত্রীরা নেমে গেলে বাস ফাঁকা হয়ে যায়। এ সময় বাসটির চালক ও হেলপার মিলে তাকে উত্ত্যক্ত করতে শুরু করেন। এক পর্যায়ে তারা ওই মেয়েটিকে ধর্ষণের চেষ্টা চালায়।

এক পর্যায়ে সম্ভ্রম বাঁচতে চলন্ত বাস থেকে লাফ দিয়ে সড়কের পাশে পড়ে যান ওই শিক্ষার্থী। এসময় চিৎকার শুনে গ্রামবাসী আহত অবস্থায় তরুণীকে উদ্ধার করে দিরাই হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাতেই কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বর্তমানে ওই তরুণী সেখানেই ভর্তি আছেন।

আহত ছাত্রীটি দিরাই পৌর শহরের মজলিশপুর এলাকার বাসিন্দা এবং দিরাই ডিগ্রী কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী বলে জানা যায়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102