ads
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চলন্ত অটোরিকশায় আগুন, একই পরিবারের ৫ জন দগ্ধ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ এপ্রিল, ২০২৩
  • ২৯ বার পঠিত

চট্টগ্রামে চলন্ত একটি অটোরিকশায় আগুন লেগে এক পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন।

সোমবার দুপুরে বাকলিয়ায় শাহ আমানত সেতুর গোল চত্বরে এ অগ্নিকাণ্ড ঘটে।

দগ্ধদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাকলিয়া থানার ওসি আব্দুর রহিম এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আহতরা সবাই এক পরিবারের সদস্য। শিকলবাহ থেকে তারা বহদ্দারহাট যাচ্ছিলেন। আমানত শাহ ব্রিজ পার হয়ে গোল চত্বরে আসার পর অটো রিকশাটিয় আগুন ধরে যায়। এতে পাঁচজন দগ্ধ হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

দগ্ধরা হলেন- বিলকিস বেগম (২৮), জোসনা বেগম (২৮), সাথী আক্তার (১৭), জান্নাত (৫) ও কাইনাত (৩)। তাদের বাড়ি কর্ণফুলী উপজেলার উত্তর শিকলবাহা গোদার পাড়।

ওসি বলেন, যাত্রীদের হাসপাতালে নেওয়ার সময় অটো চালক স্থানীয়দের সঙ্গেই ছিলেন, কিন্তু তিনি পরে পালিয়ে যান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102