ads
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চলন্ত ট্রেনে সেলফি তুলতে গিয়ে প্রাণ গেল স্কুলছাত্রের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জুন, ২০২২
  • ২৬ বার পঠিত
প্রতীকী ছবি

চুয়াডাঙ্গায় চলন্ত ট্রেনে সেলফি তোলার সময় পড়ে গিয়ে রোহান আহমেদ (১৬) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

সোমবার রাত সাড়ে ১০টার দিকে চুয়াডাঙ্গা থেকে ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়। এর আগে সন্ধ্যা ৬টার দিকে খুলনাগামী নকশীকাথাঁ এক্সপ্রেস ট্রেনটি চুয়াডাঙ্গা শহরের ফার্মপাড়ায় পৌঁছালে সিগন্যালে ধাক্কা লেগে পড়ে যায় রোহান। নিহত রোহান চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সেনেরহুদা গ্রামের মোহাম্মদ রায়হানের ছেলে এবং উথলী মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিলো।

স্থানীয়রা জানায়, সোমবার বিকালে ফার্মপাড়া এলাকার সিগন্যালের ধাক্কায় এক কিশোর পড়ে যায়। তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়া হয়। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের পর কিশোরের পরিচয় মেলে।

চুয়াডাঙ্গা সদর থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান বলেন, চলন্ত ট্রেনে রেলের ট্রাফিক সিগন্যালে ধাক্কা লেগে পড়ে যায় রোহান। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেয় এবং রাতেই ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102