ads
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চলে গেলেন খোন্দকার ইব্রাহিম খালেদ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৮ বার পঠিত

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদ বুধবার ভোরে মারা গেছেন৷ তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৮০ বছর বয়সি ইব্রাহিম খালেদ এ মাসের শুরুতে শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হয়েছিলেন৷ পরে নানা শারীরিক সমস্যা দেখা দেওয়ায় তাকে বিএসএমএমইউতে স্থানান্তর করা হয়৷ তাঁর ছেলে খোন্দকার সাঈদ গণমাধ্যমকে বলেন, ‘‘বাবার কোভিড নেগেটিভ হয়েছিল কিন্তু বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন৷’’

১৯৯৮ থেকে ২০০০ সাল পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরের দায়িত্ব ছাড়াও বিভিন্ন সময়ে বাংলাদেশ কৃষি ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এবং সোনালী, অগ্রণী ও পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন খোন্দকার ইব্রাহিম খালেদ৷তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ রাষ্ট্রপতি তার শোকবার্তায় বলেছেন, ‘‘বাংলাদেশের ব্যাংকিং খাতের সুষ্ঠু বিকাশে খোন্দকার ইব্রাহিম খালেদ যে মেধা ও দক্ষতার স্বাক্ষর রেখে গেছেন তা এদেশের মানুষ আজীবন শ্রদ্ধার সাথে স্মরণ করবে৷’’ বেলা ১১টায় সেগুনবাগিচায় কচিকাঁচা ভবনে তার প্রথম জানাজা হয়, তিনি কচিকাঁচার মেলার একজন পরিচালক ছিলেন৷ গোপালগঞ্জে গ্রামের বাড়িতে তাকে দাফন করার কথা জানান তাঁর ছেলে৷

খোন্দকার ইব্রাহিম খালেদের জন্ম ১৯৪১ সালে গোপালগঞ্জে৷ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন৷ ভূগোলে স্নাতকোত্তর করে আইবিএ থেকে এমবিএ করার পর ১৯৬৩ সালে তার ব্যাংকিং পেশায় যোগদান৷ ২০১০ সালে শেয়ারবাজারের পতনের কারণ অনুসন্ধানে সরকারের তদন্ত কমিটির নেতৃত্ব দেন৷ ২০১১ সালে বাংলা একাডেমি ইব্রাহিম খালেদকে সম্মানসূচক ফেলোশিপ দেয়৷ কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদ স্ত্রী ও দুই ছেলেমেয়ে রেখে গেছেন৷

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102