ads
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চলে গেলেন চ্যাপলিন কন্যা জোসেফিন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ জুলাই, ২০২৩
  • ৫৭ বার পঠিত

না ফেরার দেশে চলে গেলেন প্রয়াত কালজয়ী অভিনেতা, নির্মাতা চার্লি চ্যাপলিনের কন্যা জোসেফিন চ্যাপলিন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭৪ বছর।

হলিউড ভিত্তিক সংবাদ সংস্থা ভ্যারাইটির তরফে জানানো হয়েছে, গেল ১৩ জুলাই প্যারিসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জোসেফিন। চার্লি চ্যাপলিন এবং তার স্ত্রী উনা ও নীলের ৮ সন্তানের মধ্যে জোসেফিন ছিলেন তৃতীয় সন্তান।

বাবার দেখানো পথ অনুসরণ করে খুব কম বয়সেই অভিনয়ে নাম লেখান জোসেফিন চ্যাপলিন। শিশুশিল্পী হিসেবে তিনি ১৯৫২ সালে ‘লাইমলাইট’ সিনেমায় কাজ করেন। এটি তার বাবা চ্যাপলিনের অন্যতম সিনেমা!

এছাড়াও তিনি কাজ করেছিলেন বেশকিছু দর্শকপ্রিয় সিনেমায়। তাকে পিয়র পাওলো পাসোলিনির পুরস্কার জয়ী সিনেমা ‘দ্য ক্যান্টারবারি টেলস’ এ দেখা গিয়েছিল।

লরেন্স হার্ভের সঙ্গে মেনাহেম গোলানের সিনেমা ‘এস্কেপ টু দ্য সান’-তেও কাজ করেছিলেন জোসেফিন। যেটি ১৯৭২ সালে মুক্তি পায়। এখানে সোভিয়েত ইউনিয়ন থেকে একদল মানুষের পালানোর গল্প তুলে ধরা হয়।

১৯৮৪ সালে কানাডিয়ান ড্রামা ‘দ্য ব্যে বয়’ সিনেমায় দেখা গিয়েছিল জোসেফিনকে। সেখানে তার সঙ্গে কিফার সাদারল্যান্ড ছিলেন। ১৯৮৮ সালে জনপ্রিয় টিভি সিরিজ ‘হেমিংওয়ে’ তেও কাজ করেছিলেন জোসেফিন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102