ads
শনিবার, ০২ মে ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চলে গেলেন প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক তরুণ মজুমদার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৪ জুলাই, ২০২২
  • ৫১ বার পঠিত

প্রয়াত ভারতের প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক তরুণ মজুমদার। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯১বছর। কিডনি ও হৃদযন্ত্রের সমস্যায় দীর্ঘদিন ধরেই কলকাতার এসএসকেএম হাসপাতালে ভেন্টিলেশনে ছিলেন তিনি। গেল ১৪ জুন তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। সোমবার (৪ জুলাই) সকাল ১১ টা ১৭ মিনিটে মৃত্যু হয় তার।

এর আগে রোববার (৩ জুলাই) সকালে আচমকাই তার শারীরিক অবস্থার অবনতি হয়। বেড়ে যায় শ্বাসকষ্ট। ক্রিয়েটিনিনের মাত্রাও বেড়ে গিয়েছে অনেকটাই। ডায়ালিসিসও করতে হয়। শরীরে ছিল একাধিক সংক্রমণ।

সোমবার সকালে নতুন করে ফুসফুসে নিউমোনিয়া সংক্রমণ ধরা পড়েছ। চিকিৎসকরা জানান হৃদযন্ত্র ও কিডনির অবস্থা সঙ্কট জনক। ডায়ালিসিসের প্রয়োজন থাকলেও ডায়ালিসিস দেয়ার মতো অবস্থায় ছিলেন না তিনি। তাকে রাখা হয়েছিল ১০০ শতাংশ ভেন্টিলেশন সাপোর্টে।

১৯৩১ সালের ৮ জানুয়ারি অধনা বাংলাদেশের বগুড়ায় জন্ম তরুণ মজুমদারের। ৬০ বছরের দীর্ঘ ক্যারিয়ারে বানিয়েছেন অসংখ্য ছবি। দীর্ঘ দুই দশকের বেশি সময় কিডনির সমস্যায় ভুগছিলেন তিনি।

১৯৬৯ সালে ছবির জগতে পা রেখেই বানান উত্তম কুমার এবং সুচিত্রা সেনের সঙ্গে চাওয়া পাওয়ার মত কালজয়ী ছবি। ১৯৬২ সালে কাচের স্বর্গ বানিয়েছিলেন তরুণ মজুমদার, যে ছবির জন্য জাতীয় পুরস্কারও পেয়েছিলেন তিনি। ১৯৯০ সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত হন তিনি।

২০২১ সালে দুটি খন্ডে প্রকাশিত হয় তার ৯৫ পৃষ্ঠার সুবিশাল স্মৃতিকথা। বালিকা বধূ, নিমন্ত্রণ, কুহিলি, শ্রীমান পৃথ্বীরাজ, ফুলেশ্বরী, গণদেবতা, তার অন্যতম সিনেমাগুলি কয়েকটি। তরুণ মজুমদারের স্ত্রী সন্ধ্যা রায় নিজেও প্রভাবশালী প্রতিভা সম্পন্ন অভিনেত্রী। তিনিও তার ২০টির বেশি ছবিতে অভিনয় করেছেন। তার হাত ধরেই উঠে এসেছে মৌসুমী চট্টোপাধ্যায় তাপস পালের মতো অভিনেতা অভিনেত্রীরা।

তার মৃত্যুতে শোক প্রকাশ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এক প্রেস বিবৃতিতে বলেছেন, বিশিষ্ট চিত্রপরিচালক তরুণ মজুমদারের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি।

ভিন্নধারার রুচিসম্মত সামাজিক চলচ্চিত্র নির্মাণে তরুণ মজুমদার উজ্জ্বল নিদর্শন রেখে গেছেন। তার ছবিতে রবীন্দ্রসংগীতের প্রয়োগ দর্শককে আবিষ্ট করে রাখে। তরুণ মজুমদার পরিচালিত উল্লেখযোগ্য চলচ্চিত্র , বালিকা বধূ, শ্রীমান পৃথ্বীরাজ, ফুলেশ্বরী, দাদার কীর্তি, ভালবাসা ভালবাসা, সংসার সীমান্তে, গণদেবতা, শহর থেকে দূরে, পথভোলা, চাঁদের বাড়ি, আলো ইত্যাদি উল্লেখের দাবী রাখে।

তিনি পদ্মশ্রী, জাতীয় পুরস্কার, বিএফজেএ পুরস্কার, ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসহ বিভিন্ন পুরস্কারে সম্মানিত হয়েছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102