ads
রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চলে গেলেন সাবেক এমপি অধ্যক্ষ ইউনুস

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ মার্চ, ২০২১
  • ৩৫ বার পঠিত

কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মো. ইউনুস ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। শনিবার রাত সাড়ে ৮টায় ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল কলেজ (পিজি) হাসপাতালে ইন্তেকাল করেন তিনি। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের ভাতিজা মনিরুল ইসলাম।

নিহতের ভাতিজা মনিরুল ইসলাম জানান, রাতে লাশ ঢাকা থেকে কুমিল্লা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) আনা হবে। সোমবার সকাল ৯ টায় নগরীর টাউন হলে, বেলা ১২টায় ব্রাহ্মণপাড়া সদরে, বাদ জোহর বুড়িচং আনন্দ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ ও বিকেল ৪টায় নিজ বাড়ি উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের গোপিনাথপুর গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফনের কথা রয়েছে।

অধ্যক্ষ ইউনুস ১৯৭৩ সালে আওয়ামী লীগ থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালে বিএনপি থেকে নির্বাচিত হন। সর্বশেষ ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে অংশগ্রহণ করে পরাজিত হন।

অধ্যক্ষ ইউনুস ৫ ছেলে ২ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি বুড়িচং উপজেলা সদরের এরশাদ ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102