ads
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চসিক নির্বাচনে চলছে ভোট ডাকাতির নগ্নতা : শাহাদাত হোসেন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ জানুয়ারি, ২০২১
  • ৪০ বার পঠিত

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ভোট ডাকাতির নগ্নতা জনগণ প্রত্যক্ষ করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মেয়র প্রার্থী ডা: শাহাদাত হোসেন। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে নগরীর বাকলিয়াস্থ সরকারি টিচার্স ট্রেনিং কলেজ কেন্দ্রে ভোট দেয়ার পর প্রতিক্রিয়ায় তিনি এই অভিযোগ করেন।

তিনি জানান, ‘ভোটের পরিবেশ প্রার্থী হিসেবে আমার জন্য এক রকম, সাধারণ ভোটারদের জন্য আরেক রকম। ১৮ নম্বর পূর্ব বাকলিয়া এবং ১৯ নম্বর দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডের ভোট কেন্দ্রগুলোতে কাউকে ঢুকতে দেয়া হচ্ছে না। ৭৩৫টি ভোট কেন্দ্রের অধিকাংশ কেন্দ্রে ধানের শীষের এজেন্টদের ঢুকতে দেয়া হয়নি। আবার কিছু কেন্দ্রের ভেতর থেকে এজেন্টদের বের করে দেয়া হয়েছে। এমনকি ধানের শীষের নারী এজেন্টদের হেনস্থার পাশাপাশি তাদের স্পর্শকাতর স্থানে হাত দেয়ার মতো জঘন্য ঘটনাও ঘটেছে বলে তিনি অভিযোগ করেন।

ভোট কেন্দ্রের বাইরের পরিস্থিতি নিয়ে তিনি বলেন, যে বুথে আমি ভোট দিয়েছি, সেই বুথে ৩৩৬ ভোটারের মধ্যে আড়াই ঘণ্টায় ভোট পড়েছে মাত্র ৯টি। এতে প্রমাণিত হয় বাইরে বহিরাগতরা অবস্থান করছে এবং সাধারণ ভোটারদের কেন্দ্রে আসতে দিচ্ছে না। ভোটাররা যাতে কেন্দ্রে না আসতে পারে সেজন্য প্রসাশন আওয়ামী সন্ত্রাসীদের সাথে মিলে যত ধরনের কৌশল নেয়া দরকার সব নিয়েছে।

কাউকে কেন্দ্রে ঢুকতে না দেয়ার বিষয়টি ১৮ ও ১৯ নম্বর ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটকে জানানো হলেও তিনি কোনো ব্যবস্থা নেননি বলেও শাহাদাত হোসেন জানিয়েছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102