ads
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চাঁদপুরের কয়লাঘাটে অগ্নিকাণ্ড

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৮ জুন, ২০২২
  • ৩৩ বার পঠিত

চাঁদপুর শহরে ককশিট প্যাকেজিং কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার সকাল ৯টায় কয়লাঘাট এলাকায় এই অগ্নিকাণ্ড হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগার ঘটনা ঘটতে পারে।

সংশ্লিষ্ট সূত্র বলছে, শহরের বড়স্টেশন পাইকারি মাছের আড়তের পাশেই কয়লাঘাট।

ডাকাতিয়া নদীপাড়ে আলী হোসেন গাজীর প্যাকেজিং কারখানা। এখানে মূলত ককশিট দিয়ে তৈরি করা প্যাকেটে মাছ পরিবহনের জন্য বাক্স বানানো হয়। বুধবার সকাল ৯টার দিকে হঠাৎ করে সেখানে আগুন লাগার ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে দ্রুত ছুটে যান আশপাশের মানুষজন। পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় সংবাদ দেওয়া হয় ফায়ার সার্ভিসকে। দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের একটি ইউনিট। মাত্র দশ মিনিটের চেষ্টা পুরোপুরি নিয়ন্ত্রণে আসে আগুন। কারখানার মালিক আলী হোসেন গাজী জানান, আগুনে তার দুই লাখ টাকারও বেশি ক্ষতি হয়েছে।
চাঁদপুরে ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক শাহিদুল ইসলাম জানান, সময় মতো সংবাদ পাওয়া খুব সহজেই আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। না হয়, আশপাশের অন্যান্য স্থাপনা আগুনের হাত থেকে রক্ষা পেত না। তিনি প্রাথমিকভাবে ধারণা করছেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102