ads
শুক্রবার, ০১ মে ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চাঁদপুরের হাজীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পোল্ট্রি খামারির মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫
  • ৪৫ বার পঠিত

চাঁদপুরের হাজীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফাহিম নজরুল (২৮) নামের এক পোল্ট্রি খামারির মৃত্যু হয়েছে। রোববার (১২ জানুয়ারি) বিকেলে উপজেলার বড়কুল পশ্চিম ইউনিয়নের নাটেহরা গ্রামের মিয়া বাড়িতে (গাইন বাড়ি) এ দুর্ঘটনা ঘটে।

মৃত খামারি নজরুল ওই বাড়ির অহিদুল ইসলামের ছোট ছেলে।
স্থানীয়রা জানান, বিকেলে নজরুল নিজ খামারে মুরগির খাবার দিতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে পুকুরের পানিতে পড়ে যায়। এ সময় আশপাশের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে ওই হাসপাতাল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসে।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক এ তথ্য নিশ্চিত করে বলেন, নজরুলের মরদেহ থানা হেফাজতে রয়েছে। সুরতহাল প্রতিবেদন সম্পন্ন ও মৃত্যুর কারণ জানতে প্রাথমিক তদন্ত চলমান। এই বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102