ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চাঁদপুরে অটোচালকের আত্মহত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ জুন, ২০২১
  • ২৫ বার পঠিত

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ২ নম্বর বাকিলা ইউনিয়নে পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করেছে এক অটোরিকশা চালক।

মঙ্গলবার দুপুরে হাজীগঞ্জ থানা পুলিশ অটোরিকশা চালকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়।

আত্মহননকারী বাকিলা ইউনিয়নের স্বর্ণ সোয়ারী বাড়ির সিরাজুল ইসলামের ছেলে মো. রাব্বী (২৮)।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, রাব্বী বাকিলা ইউনিয়নের উত্তর শ্রীপুর মজুমদার বাড়ির বাগানে গিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

পারিবারিক কলহের জেরে সে আত্মহননের পথ বেছে নেয় বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

উত্তর শ্রীপুর গ্রামের বাসিন্দা মোস্তফা কামাল জানান, আত্মহননকারী রাব্বী মজমুদার বাড়ির পেছনের একটি বাগানে আম গাছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশীদ বলেন, এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102