ads
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চাঁদপুরে কোরআনে হাফেজদের জন্য বাস ভাড়া ফ্রি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১০ আগস্ট, ২০২২
  • ৩০ বার পঠিত
কোরআনে হাফেজদের জন্য বাস ভাড়া ফ্রি

চাঁদপুরে কোরআনের হাফেজদের জন্য বাস ভাড়া ফ্রি করেছে ‘বোগদাদ’ নামের একটি বাসের মালিকপক্ষ। চাঁদপুর থেকে কুমিল্লা পর্যন্ত হাফেজদের জন্য এ সুবিধা দেয়া হয়েছে। গত একমাস ধরে বাসটির গায়ে দেখা গেছে, ‘কোরআনের হাফেজদের জন্য গাড়ি ভাড়া ফ্রি’ লেখাটি। বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখাটির একটি ছবি ভাইরাল হওয়ায় তা অনেকেরই নজর কেড়েছে।

বাসটির চালক মো. মিজানুর রহমান বলেন, আমি র্দীঘদিন ধরে এই মালিকের অধীনে গাড়ি চালাই, মালিকপক্ষের নির্দেশে মাসখানেক আগে আমরা বাসের গায়ে ‘কোরআনে হাফেজদের জন্য গাড়ি ভাড়া ফ্রি’ লেখা স্টিকারটি লাগিয়েছি। এরপর থেকে এখন পর্যন্ত ৫০ থেকে ৬০ জন ‘কোরআনের হাফেজকে ফ্রি বহন করা হয়েছে।

তিনি আরও জানান, মালিকের পক্ষ থেকে আগে থেকেই গরিব-অসহায়, ভিক্ষুক ও এতিমদের গাড়ি ভাড়া ফ্রি করার নির্দেশ দেওয়া আছে। এ ছাড়া বিপদে পড়ে কারো পকেটে টাকা না থাকলে তাদের কাছেও বাস ভাড়া না নেওয়ার নির্দেশ দেয়া আছে।

চাঁদপুর বাসস্ট্যান্ডে বোগদাদ বাস মালিক প্রতিনিধি সোলাইমান গাজী জানান, প্রতিনিয়ত গাড়িটিতে দু-চারজন কোরআনের হাফেজ ফ্রি ভাড়ায় আসা-যাওয়া করছে।

বাসটির মালিক মো. শহীদ উল্লাহ গাজী বলেন, আমার দাদা ও বাবা সবাই গাড়ির ব্যবসা করেছেন। এরই ধারাবাহিকতায় ১৯৯৬ সাল থেকে আমি এ ব্যবসার সঙ্গে জড়িত। হাফেজদের সম্মানে আমি ‘কোরআনে হাফেজদের জন্য গাড়ি ভাড়া ফ্রি’ লেখা স্টিকারটি দিয়েছি।

জেলা শ্রমিক পরিবহন ইউনিয়নের সাবেক সভাপতি বাবুল জানান, ‘কোরআনে হাফেজদের জন্য গাড়ি ভাড়া ফ্রি করার বিষয়টি আমার জানা নেই।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102