চাঁদপুরে যাত্রীবাহী লঞ্চে অভিযান চালিয়ে চার হাজার ৪শ’ কেজি জাটকাসহ দুইজনকে আটক করেছে নৌ পুলিশ।
সোমবার মধ্যরাতে মেঘনা নদীর মোহনায় এমভি অ্যাডভেঞ্চার-১১ ও এমভি জামাল-২ লঞ্চে এই অভিযান চালানো হয়। আটক করা হয় এমভি জামাল লঞ্চের সুপারভাইজারসহ দুইজনকে।