ads
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চাঁদপুরে জাটকাসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ১ এপ্রিল, ২০২৪
  • ৯৫ বার পঠিত

চাঁদপুরে জাটকাসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১ এপ্রিল) দুপুরে মামলা দিয়ে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

তারা হলেন, নুরুল ইসলাম (২০) ও কাদির (১৮)। ভোরে সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের হক মার্কেট সংলগ্ন এলাকা থেকে তাদের জাটকাসহ গ্রেফতার করে পুলিশ।

নুরুল ইসলাম ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের পশ্চিম হাঁসা গ্রামের মৃত চেরাগ আলীর ছেলে ও কাদির হানারচর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের দুলাল দর্জির ছেলে।

পুলিশ জানায়, চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের হক মার্কেট সংলগ্ন এলাকা থেকে ফরিদগঞ্জ উপজেলায় ১৫০ কেজি জাটকাসহ নুরুল ইসলাম ও কাদির কে গ্রেফতার করা হয়।

অভিযান পরিচালনা করেন চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহজাহানের নেতৃত্বে সঙ্গীয় সদস্যরা।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ মুহসীন আলম জানান, মৎস্য আইনে মামলা দায়েরের পর তাদের জেলহাজতে পাঠানো হয়েছে

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102