ads
সোমবার, ১১ মে ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চাঁদপুরে ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় ব্যক্তি নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ আগস্ট, ২০২১
  • ৩৬ বার পঠিত

চাঁদপুরে ট্রেনের নিচে চাপা পড়া অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৭ আগস্ট) রাত সাড়ে ১০টায় চাঁদপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের মুন্সিবাড়ি এলাকার পূর্বপাশের রেলপথ থেকে তার ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ।

দুর্ঘটনায় নিহত ওই ব্যক্তির দেহ খণ্ড-বিখণ্ড হয়ে যাওয়ায় পরিচয় শনাক্ত করা এখনো সম্ভব হয়নি। তাছাড়া রাতের অন্ধকারে ঘটা দুর্ঘটনাটি আত্মহত্যা নাকি দুর্ঘটনা তাও নিশ্চিত নয় বলে জানান স্থানীয়রা।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১০টায় চট্টগ্রাম থেকে মেঘনা এক্সপ্রেস ট্রেন চাঁদপুরের উদ্দেশে আসে। ট্রেনটি ঘটনাস্থল থেকে চলে যাওয়ার পর রাত সাড়ে ১০টায় স্থানীয় কয়েকজন ওই পথ দিয়ে বাড়ি ফেরার সময় নিহতের মরদেহের টুকরো টুকরো অংশ রেলপথের বিভিন্ন স্থানে পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয় এলাকাবাসী ও পুলিশ ঘটনাস্থলে এসে উপস্থিত হয়।

প্রাথমিকভাবে স্থানীয় কেউই নিহতের সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য দিতে পারেনি। কেউ বলছেন সে হয়তো আত্মহত্যা করেছে আবার কেউ বলছেন ট্রেন থেকে পড়েছেন.

রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হচ্ছে। এখনো তার পরিচয় জানা যায়নি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102