ads
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চাঁদপুরে দুই গ্রুপের সংঘর্ষে অটোচালক নিহত, পুলিশসহ আহত ২০

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ১২ জুন, ২০২৪
  • ৭৮ বার পঠিত

চাঁদপুর; চাঁদপুর শহরের পুরানবাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ ঘটেছে। এতে আল-আমিন খান (৩০) নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন।

এ সময় দুই গ্রুপের পাল্টাপাল্টি হামলায় পুলিশসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।

বুধবার (১১জুন) সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত পুরানবাজারের পলাশের মোড় মেরকাটিজ রোড ও নিতাইগঞ্জ রোডে এই সংঘর্ষ ঘটে।

নিহত আল আমিন খান (৩০) ওই এলাকার স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুল মজিদ খান ডেঙ্গুর ছেলে ও দুই সন্তানের বাবা।

নিহতের মরদেহ চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে রয়েছে। সেখানে তার স্বজনরা আহাজারিতে ভেঙে পড়েন।

আহতরা হলেন- পুলিশের এএসআই মনিরুল, কনস্টেবল আল-আমিন ও স্বপন।

এছাড়া স্থানীয় রাশেদ, কামাল, শাকিল, রহমান, জসিম, আল-আমিনসহ প্রায় ২০ জন আহত হয়েছেন।

আহতদের অনেকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

নিহতের বাবা মজিদ খান ডেঙ্গু বলেন, ‘আমার ছেলেকে গুলি করে মেরেছে । কার গুলিতে মারা গেছে তা শনাক্ত করে দ্রুত বিচারের দাবি করছি। ‘

এই ঘটনার পর পুরানবাজার এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্যরা সেখানে টহল দিচ্ছে।

স্থানীয়রা জানান, কিছুদিন পূর্বে পুরানবাজার মেরকাটিজ রোডের রনি নামে এক কিশোরের সাথে নিতাইগঞ্জরোডের জুয়েল নামের অপর কিশোরের হাতাহাতির ঘটনা ঘটে।

মূলত ওই ঘটনাটা কেন্দ্র করে সন্ধ্যায় নিতাইগঞ্জরোডে যুবকদের সাথে মেরকাটিজ রোড এলাকার যুবকদের সংঘর্ষের সৃষ্টি হয়। এতে দুই পক্ষ একে অপরকে ইটপাটকেল নিক্ষেপ এবং ককটেল বিস্ফোরণ ঘটায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড গুলি ও টিয়ারসেল নিক্ষেপ করে।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ওমর ফারুক জানান, আল-আমিন নামে ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার মাথার ডানপাশে গুলির আঘাত রয়েছে। ধারণা করা হচ্ছে, তিনি গুলির আঘাতে মারা গেছেন।

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায় ঘটনার বিষয় বলেন, আগে থেকে দুই পক্ষের মধ্যে বিরোধ ছিল। তা থেকেই সংঘর্ষের সূত্রপাত। কারা ঘটনাটি ঘটিয়েছে, তা তদন্ত করে আইনের আওতায় আনা হবে। এই সংঘর্ষে আমাদের কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। রাবার বুলেট ও টিয়ারসেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। আমারা অভিযানে আছি। শিগগিরই ঘটনায় জড়িতদের আটক করা হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102