ads
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চাঁদপুরে দুই শিক্ষার্থী বহিষ্কার, পাঁচ শিক্ষককে অব্যাহতি

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৯০ বার পঠিত

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ঘিলাতলী সামাদিয়া ফাজিল মাদরাসা কেন্দ্রে দাখিল পরীক্ষায় হাদীস বিষয়ে অসদুপায় অবলম্বন করায় দুই শিক্ষার্থীকে বহিষ্কার ও কক্ষে দায়িত্বরত পর্যবেক্ষক পাঁচ শিক্ষককে সাময়কিভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকালে হাদীস শরীফ (কোড নম্বর-১০২) বিষয়ে পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে।

বহিষ্কার হওয়া শিক্ষার্থীরা হলেন-উপজেলার নন্দীখোলা দাখিল মাদরাসার মো. শাহেদ সিয়ান ও কালিকাপুর দাখিল মাদরাসার জিসান মুনসী।

দায়িত্ব অবহেলার কারণে অব্যাহতি দেওয়া শিক্ষকরা হলেন-কেন্দ্রের ২ নম্বর কক্ষের শিক্ষক মো. আবুল হোসেন ও আমলন্দ গোলদার। ৩ নম্বর কক্ষের শিক্ষক শফিকুর রহমান, মো. ছালেহ আহম্মদ ও মো. রাসেল মিয়া।

এসব তথ্য নিশ্চিত করেন কেন্দ্র সচিব ও ঘিলাতলী সামাদিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. আবুল বাশার।

তিনি বলেন, ঘটনার পর পর্যবেক্ষক শিক্ষকদের বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত আবেদন করা হয়েছে।

মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতিমা সুলতানা বলেন, ঘিলতলী পরীক্ষা কেন্দ্রে দাখিল (হাদীস বিষয়ে) পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় দুই শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। ওই পরীক্ষা কেন্দ্রের দুটি কক্ষে দায়িত্বরত পর্যবেক্ষক পাঁচ শিক্ষককেও দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102