ads
বুধবার, ১৩ মে ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চাঁদপুরে নিজ ঘরে বৃদ্ধ খুন, স্ত্রীকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১
  • ৩১ বার পঠিত

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় নিজ বাসা থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এসময় তার স্ত্রীকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১ জুলাই) দুপুরে শাহরাস্তি পৌরসভার নাওরা এলাকায় এ ঘটনায় ঘটে। নিহত নূরুল আমিন (৬৫) লাকসাম উপজেলা সমাজ সেবা অধিদপ্তরে এবং তার স্ত্রী কামরুন্নাহার কামরুন্নাহার (৫৮) বরুরা উপজেলা সমাজ সেবা অধিদপ্তর থেকে অবসর গ্রহণ করেছিলেন।

পুলিশ জানায়, ৯৯৯ এ কল পেয়ে তারা ঘটনাস্থলে যায়। বাসার দরজা বাইরে থেকে তালাবদ্ধ দেখতে পেয়ে তা ভেঙে ভেতরে ঢুকে পুলিশ। এসময় বাসার ছাদ থেকে বৃদ্ধ নুরুল আমিনকে মৃত অবস্থায় উদ্ধার করে তারা। তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল বলে জানায় পুলিশ।

ঘরের ভেতর থেকে তার স্ত্রী কামরুন্নাহারকে গুরুতর অবস্থায় উদ্ধার করা হয়। তারও শরীরের বিভিন্ন স্থানে আঘাতে চিহ্ন ছিল বলে জানায় পুলিশ। পরে গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিক্যালে প্রেরণ করা হয়। হত্যাকাণ্ডটি গত দুইদিন আগে সংগঠিত হয়ে থাকতে পারে বলে জানিয়েছে পুলিশ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102