ads
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চাঁদপুরে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ৩৭ বার পঠিত

চাঁদপুরে পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১ মার্চ) দুপুরে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করে।

মৃত শিশুরা হলো- সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের রামদাসদী গ্রামের মাইমুনা (৩), বাগাদী ইউনিয়নের সকদী এলাকার মিরাজ (দেড় বছর) ও হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও গ্রামের জুনায়েদ হোসেন (২)।

মাইমুনার ও জুনায়েদের স্বজনরা জানায়, পরিবারের লোকজন পারিবারিক রান্না-বান্নার কাজে ব্যস্ত ছিল। ঘরের পাশে পুকুর ছিল। হঠাৎ তাদের খোঁজ মিলছিল না। পরে পুকুরে তাদের ভেসে উঠতে দেখা যায়। সেখান থেকে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়।

মিরাজের পরিবার জানায়, সকালে বাড়িতে খেলাধুলা করতে গিয়ে সবার অগোচরে পুকুরের পানিতে ডুবে যায় সে। পরে অনেক খোঁজাখুঁজির পর এক পর্যায়ে পুকুরের পানিতে ভেসে উঠলে তাকেও হাসপাতালে নেওয়া হয়।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের চিকিৎসক নাসের আবুল হাসান জানান, সকাল থেকে দুপুর পর্যন্ত পুকুরের পানিতে ডুবে মারা যাওয়া তিন শিশুকেই মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102