ads
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চাঁদপুরে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩
  • ৩৪ বার পঠিত

চাঁদপুরের ফরিদগঞ্জে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে।

উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের দায়চারা পাটওয়ারী বাড়িতে সোমবার বিকেলে এ ঘটনা ঘটে।

প্রাণ হারানো পাঁচ বছর বয়সী নূরজাহান ও চার বছর বয়সী নূহা একই ইউনিয়নের পাটওয়ারী বাড়ির কাউছার পাটোয়ারীর মেয়ে। ফরিদগঞ্জ থানার ওসি মো. আবদুল মান্নান বিষয়টি নিশ্চিত করেছেন।

দুই শিশুর মা নাজমা বেগম বলেন, ‘আমার মেয়েরা আমার কাছে গোসল করার জন্য আসে। আমি বলেছিলাম তোমরা বাড়ির গোসলখানায় গোসল কর। কিন্তু তারা পুকুরে যায় গোসল করতে। মেয়েরা পুকুরে যাওয়ার কিছুক্ষণ পর বাড়ির এক মুরুব্বি গোসল করতে গিয়ে পানিতে নামলে পায়ের সঙ্গে কিছু একটা ধাক্কা লাগে। তিনি দেখেন আমার দুই মেয়ে পানিতে ডুবে আছে।’

তিনি আরও বলেন, ‘দুজনকে উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত বলে জানান।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102