ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চাঁদপুরে পুলিশের কার্যক্রমের প্রশংসায় অতিরিক্ত ডিআইজি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৯ জানুয়ারি, ২০২১
  • ৩৩ বার পঠিত

চাঁদপুরে পুলিশের বিভিন্ন দপ্তর পরিদর্শন করেছেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. জাকির হোসেন খান। শুক্রবার জেলা পুলিশ সুপারের কার্যালয়, জেলা পুলিশ লাইন্‌স, কোর্ট পুলিশসহ পুলিশের অন্যান্য দপ্তরগুলো পরিদর্শন করেন, অতিরিক্ত ডিআইজি।

এসময় তাকে চাঁদপুরে স্বাগত জানান, জেলা পুলিশ সুপার মো. মাহবুব রহমানসহ জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তারা।

পুলিশের একটি সূত্র জানিয়েছে, চাঁদপুরে পুলিশের বিভিন্ন দপ্তর পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন, চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. জাকির হোসেন খান।

এসময় উপস্থিত পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, কোনো ধরনের লোভ লালসায় না থেকে সততার সঙ্গে দায়িত্ব পালন করলে তার কৃতিত্ব শুধু পুলিশের একা নয়। পরিবার, দেশ ও জাতির জন্যও গর্ব এবং অহংকারের।

চাঁদপুরে পুলিশের প্রতিটি ইউনিট বেশ দক্ষ বলেও ভূয়সী প্রশংসা করেন। এই জন্য জেলা পুলিশ সুপার ও তার সহকর্মীদের ধন্যবাদ জানান তিনি।

এদিকে, শুক্রবার বিকেলে চাঁদপুর ত্যাগ করার শেষ মুহূর্তে জেলার শাহরাস্তি থানা পরিদর্শন করেন, অতিরিক্ত ডিআইজি মো. জাকির হোসেন খান। সেখানে ফুল দিয়ে তাকে বরণ করেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মান্নানসহ অন্যান্য কর্মকর্তারা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102