ads
সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চাঁদপুরে পুলিশের সঙ্গে ‘সংঘর্ষে’ জেলে নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১
  • ৩৩ বার পঠিত

চাঁদপুরের মতলব উত্তরে মেঘনা নদীতে নৌপুলিশের সঙ্গে ‘সংঘর্ষে’ এক জেলে নিহত হয়েছেন। নিহত মাসুদ মিয়ার (২২) বাড়ি মুন্সীগঞ্জের কালিরচর এলাকায়।

চাঁদপুর অঞ্চলের নৌপুলিশ সুপার মো. কামরুজ্জামান জানান, সোমবার মধ্যরাতে মোহনপুর এলাকায় সংঘর্ষের এ ঘটনা ঘটে।

নৌপুলিশ সুপার বলেন, মোহনপুর নৌপুলিশ ফাঁড়ির পরিদর্শক আবুল হোসেন সরকারের নেতৃত্বে টহল দিচ্ছিল পুলিশের একটি দল। এ সময় নদীতে জাটকা ধরার কারণে একদল জেলেকে আটকের চেষ্টা করে নৌপুলিশ। জেলেরা তাদের নৌকা থেকে পুলিশের ওপর লগি-বৈঠা ও ইটের টুকরো নিয়ে হামলা চালায়। পুলিশ শর্টগানের এক রাউন্ড গুলি ছোড়ে। এতে মাসুদ নামে এক জেলের বাম পায়ের হাঁটুর ওপরে গুলি লাগে। প্রথমে তাকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ভোর সাড়ে ৪টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102