ads
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চাঁদপুরে প্রতিবন্ধী যুবতীকে গণধর্ষণ : ৩ ধর্ষক আটক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২
  • ৪২ বার পঠিত

চাঁদপুরের ফরিদগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী যুবতী (২১) কে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ তিন বখাটে যুবককে আটক করেছে পুলিশ।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন ও ওসি (তদন্ত) প্রদীপ মন্ডল সঙ্গীয় ফোর্সসহ ফরিদগঞ্জ পৌর এলাকার পূর্ব বড়ালী গ্রামে অভিযান পরিচালনা করেন। অভিযানে দলবদ্ধ ধর্ষণের অভিযুক্ত ৩ বখাটেকে আটক করা হয়। আটককৃতরা হলেন- পৌর এলাকার পূর্ব বড়ালী গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে মো. সাকিব (১৯), মাগুরা জেলার শালিখা উপজেলার হরিশপুর এলাকার ইছা মোল্লার ছেলে সুজন মোল্লা (১৯) এবং নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার হাজীপুর এলাকার মো. সেলিম মিয়ার ছেলে মো. শাহিন (২২)।

পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার (২০ মে) রাতে পূর্ব বড়ালী এলাকার হারুন গাজীর গরুর খামারে পাশের ইব্রাহীম গাজীর খড়ের গাদায় নিয়ে ওই মেয়েকে পালাক্রমে ৩ যুবক ধর্ষণ করে। পুলিশ আরো জানায়, হারুন গাজীর গরুর খামারে কাজের সুবাদে সুজন মোল্লা ওই মেয়েটির সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এরপর সুজন মেয়েটির সাথে শারীরিক সম্পর্ক করার সময় তার সহপাঠী শাহিন দেখে ফেলে। এরপর শাহিন মেয়েটির সাথে শারীরিক সম্পর্ক করাতে সুজনকে বাধ্য করে। এ সময় স্থানীয় যুবক মো. সাকিব এই ঘটনা দেখে ফেলে এবং একই কায়দায় মেয়েটিকে জোরপূর্বক ধর্ষণ করে। এরপর ৩ বখাটে তাদের স্ব স্ব অবস্থানে চলে যায়। এ ঘটনায় মেয়েটি তাৎক্ষণিক তার পরিবারের কাছে কিছু না বললেও পরে যখন মেয়েটি শারীরিক সমস্যা অনুভব করে তখন মেয়েটি তার মায়ের কাছে বিষয়টি খুলে বলে। মেয়ের মা বিষয়টি জানার পর পুলিশকে অবহিত করলে পুলিশ সাথে সাথে এলাকাবাসীর সহযোগিতায় অভিযুক্ত ৩ যুবককে আটক করে।

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, ধর্ষণের সংবাদ শুনে অভিযান পরিচালনা করে আমার তিন ধর্ষককে আটক করেছি ও ভিকটিম মেয়েটিকে ডাক্তারি পরীক্ষা-নিরীক্ষার জন্য চাঁদপুর সদর হাসপাতালে পাঠিয়েছি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102