ads
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চাঁদপুরে বাবাকে মারধর করায় ছেলের কারাদণ্ড

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৮৩ বার পঠিত

চাঁদপুরে বাবা বশিরুল্লাহ পাটওয়ারীকে মারধর করায় ছেলে ফারুক হোসেনকে (৩৫) ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার বাগাদী ইউনিয়নের সোবহানপুর গ্রামে পাটওয়ারী বাড়িতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত জামিল সৈকত।

তিনি জানান, সকালে বাগাদীতে বাবাকে মারধরের খবর পেয়ে ঘটনাস্থলে যাই। জিজ্ঞাসাবাদে বশিরুল্লাহ পাটওয়ারীর ছেলে ফারুক সচেতনভাবে দোষ স্বীকার করেন। ফলে আদালত তার অপরাধ আমলে নিয়ে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।

স্থানীয়রা জানান, কারাদন্ডপ্রাপ্ত ফারুকরা তিন ভাই। তার বড় ও ছোট একজন রয়েছে। সে এক সময় সিএনজি চালাতো। মাদকে জড়িয়ে বিপদগামী হয় ফারুক। ফলে তার স্ত্রী একাধিকবার বাবার বাড়ি চলে যায়। বাবার সঙ্গে তিনি এ ধরনের আচরণ প্রায় করে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন- চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ মুহসীন আলমসহ পুলিশ সদস্যরা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102