ads
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চাঁদপুরে বাস-পিকআপভ্যান মুখোমুখি সংঘর্ষে নিহত ১

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ জুন, ২০২২
  • ৩১ বার পঠিত

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে বাস-পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে বাবু রাড়ী (২০) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও দু’জন।

শনিবার (১৮ জুন) সকালে চাঁদপুর সদর উপজেলার চাঁদখাঁর বাজারের পাশে নুরুল হক উচ্চ বিদ্যালয় সামনের আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাবু হাজীগঞ্জ পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ডের ইমাগাজী বাড়ির লুৎফুর রহমানের ছেলে। আহতরা একই এলাকার বাসিন্দা পিকআপভ্যান চালক ইয়াসিনসহ দেলোয়ার ও সহকারি সেফায়েত উল্যাহ।

স্থানীয় বাসিন্দা রহমত উল্যাহ বলেন, চাঁদপুর থেকে রিলাক্স পরিবহনের কুমিল্লাগামী একটি বাস ও বিপরীত দিক থেকে আসা পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপে থাকা শ্রমিক বাবু রাড়ী ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের আশঙ্কাজনক আহত দেলোয়ার হোসেন ও চালক ইয়াছিনকে ঢাকায় রেফার করেন।

চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শাহজাহান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে নিহত বাবুর মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। তবে রিলাক্স পরিবহনের বাসটি দ্রুত কুমিল্লার দিকে চলে যায়।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুর রশিদ বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102