ads
রবিবার, ১০ মে ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চাঁদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১
  • ২৯ বার পঠিত

চাঁদপুরে ঘুরতে এসে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। শুক্রবার দুপুর ১টার দিকে জেলার হাজিগঞ্জ উপজেলার কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের বলাখাল ধেররা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বেলাশর এলাকার সুজন (৩০), মনির (৩৫) ও সোহাগ (৩৫)। তারা সবাই বেলাশর এলাকার বাসিন্দা ও একে অপরের বন্ধু।

গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করে হাজিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর রশীদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে হাজিগঞ্জ বাজার থেকে বাস ও চালককে আটক করা হয়েছে।
নিহতদের সঙ্গে আসা রাহিম জানান, তারা দুপুর ১২টায় কুমিল্লা থেকে চাঁদপুর ঘুরতে আসার উদ্দেশ্যে রওনা হন। দুটি মোটরসাইকেলযোগে তারা ৬ বন্ধু চাঁদপুরে আসছিলেন। পথিমধ্যে হাজীগঞ্জের দুর্ঘটনাস্থলে পৌঁছালে চাঁদপুর থেকে কুমিল্লাগামী একটি বাস প্রথমে একটি মোটরসাইকেলকে এক পাশ থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা তিনজন রাস্তায় পড়ে যান। তখন বাসটি তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, আমরা কিছু বুঝে ওঠার আগেই এসে দেখি দুইজনের মরদেহ পড়ে আছে। তাদের ওপর দিয়ে বাস চলে যাওয়ায় দুইজনেরই মাথা থেঁতলে গেছে। একজন কিছুক্ষণ জীবিত থাকলেও অল্প সময়ের মধ্যে তার মৃত্যু হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102