ads
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চাঁদপুরে সোশ্যাল ইসলামী ব্যাংকের ভল্ট খুলে ২৭ লাখ টাকা চুরি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২
  • ৩৯ বার পঠিত

চাঁদপুরের মতলব দক্ষিণের মুন্সিরহাট বাজারে সোশ্যাল ইসলামী ব্যাংকের ভল্ট খুলে ২৭ লাখ টাকা চুরি হয়েছে। এ সময় সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে গেছে চোরেরা।

বুধবার রাতে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের উপ-শাখায় এ চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন ব্যাংকের কর্মকর্তারা।

পুলিশ ও ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার রাতে ব্যাংকের দোতালা ভবনের পূর্ব পাশের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে চোরেরা। ভেতরে ঢুকে তারা সিসিটিভির ক্যামেরায় কালো রং স্প্রে করে; যাতে করে তাদের শনাক্ত করা না যায়। পরে প্রযুক্তি ব্যবহার করে ব্যাংকের ভল্ট খুলে ২৭ লাখ ৩০ হাজার ৩৮৩ টাকা নিয়ে যায়। যাওয়ার সময় সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে গেছে চোরেরা। যাতে কোনও প্রমাণ না থাকে।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন চাঁদপুরের সহকারী পুলিশ সুপার সুদিপ্ত রায়, মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন মিয়া, সিআইডির পরিদর্শক আবু জাহিদ তুহিন ও পিবিআইয়ের পরিদর্শক মাহবুবুর রহমান।

এ বিষয়ে ব্যাংকের উপ-শাখার ব্যবস্থাপক এমএ হালিম ভূঁইয়া বলেন, ‘প্রতিদিনের মতো বুধবার বিকাল সাড়ে ৪টায় ব্যাংক বন্ধ করে আমরা চলে যাই। পরদিন সকাল ৯টা ২০ মিনিটে তালা খুলে সহকারী কর্মকর্তা সাদ্দাম হোসেন দেখতে পান জানালার গ্রিল কাটা এবং ভল্ট খোলা। পরে তিনি আমাকে ও পুলিশকে খবর দেন। খবর পেয়ে ব্যাংকে গিয়ে দেখি ২৭ লাখ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে গেছে চোরেরা।’

মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন মিয়া বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনার তদন্ত চলছে । অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102