ads
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৩১ জানুয়ারি, ২০২১
  • ৩৬ বার পঠিত

চাঁদপুরে শাহরাস্তিতে যাত্রীবাহী পদ্মা এক্সপ্রেস ও মোটরসাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলেই এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। গতকাল শনিবার (৩০ জানুয়ারী) সন্ধ্যায় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের শাহরাস্তি উপজেলার আলীপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার ছিমাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও টামটা দক্ষিণ ইউনিয়নের আলীপুর গ্রামের পাটওয়ারী বাড়ির মৃত আনোয়ার হোসেনের পুত্র মোঃ আহসান হাবীব ফরিদ ঘটনার সময় বাড়ি হতে মোটরসাইকেল যোগে স্থানীয় ওয়ারুক বাজার যাচ্ছিলেন। এসময় চাঁদপুর থেকে ঢাকাগামী একটি বাস পেছন হতে ধাক্কা দিলে তিনি রাস্তার উপর ছিটকে পড়েন। স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল মান্নান জানান, দুর্ঘটনার পর ওই বাসের চালক পলাতক রয়েছে। পুলিশ বাসটি জব্দ করেছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102