ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চাঁদরাতে শেরপুরের সড়কে ঝরল দুই যুবকের প্রাণ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ মে, ২০২১
  • ৩৯ বার পঠিত

শেরপুরের নালিতাবাড়ীতে ট্রাক চাপায় দুই রিকশা আরোহীর মৃত্যু হয়েছে। বিপরীতগামী বেপরোয়া ট্রাকের চাপায় ঘটনাস্থলেই নিহত হয়েছে রিকশা আরোহী দুই যুবক। বৃহস্পতিবার (১৩ মে) রাত সাড়ে ১০টার দিকে শেরপুরের নালিতাবাড়ী শহরের কালিনগর বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই যুবক মাহিম ও আলম।

স্থানীয় সূত্র জানায়, রাতে শহরের আড়াইআনী বাজার জেলখানা মহল্লার জুয়েলের ছেলে মাহিম (২২) এবং গোজাকুড়া গ্রামের শাহেদের ছেলে আলম (২৩) নয়ানিকান্দা গরুহাটি এলাকা থেকে রিকশাযোগে আসছিলেন। পথিমধ্যে নালিতাবাড়ী পৌর শহরের কালিনগর পৌর মডেল উচ্চ বিদ্যালয় এলাকার বাইপাস মহাসড়কে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির ট্রাক তাদের চাপা দিয়ে চলে যায়।

এতে রিকশার আরোহী মাহিম ও আলম ঘটনাস্থলেই নিহত হয়। আহত হয় বৃদ্ধ রিকশাচালক। ঘটনাস্থলে ছুটে আসে থানা পুলিশ। ঈদের আগের দিন এই চাঁদরাতে মর্মান্তিক এ দুর্ঘটনায় স্থানীয়রা বাকরুদ্ধ হয়ে পড়েছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102