ads
শনিবার, ০২ মে ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতাদের নামে মামলা, তদন্তে পিবিআই

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫
  • ৪৪ বার পঠিত

১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় জোর করে পুকুরের মাছ ধরে নেওয়ার অভিযোগে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা বিএনপির শীর্ষ দুই নেতাসহ ৫৫ জনের নামে করা মামলার তদন্তভার দেওয়া হয়েছে পুলিশ ব্যুারো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই)।

এর আগে একই মামলার তদন্ত প্রতিবেদনে মূল আসামিদের অব্যাহতি দেয় থানা পুলিশ।

বাদী রাশিদা সুলতানার নারাজি আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) তাড়াশ আমলি আদালতের বিচারক পিবিআইকে তদন্তের নির্দেশ দেন।

মামলায় মধ্যে তাড়াশ উপজেলা বিএনপির সভাপতি স ম আফসার আলী, সাধারণ সম্পাদক আমিনুর রহমান টুটুলসহ ৩০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ২০/২৫ জনকে।

রোববার (১৯ জানুয়ারি) সিরাজগঞ্জ পিবিআইয়ের মুন্সিখানার দায়িত্ব প্রাপ্ত কনস্টেবল লিমা খাতুন বলেন, বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) আদালত থেকে মামলার কাগজপত্র আমাদের হাতে এসেছে।

পিবিআই পরিদর্শক (প্রশাসন) মো. ফায়েজুর রহমান বলেন, মামলাটির তদন্ত শুরু করেছি।

মামলা সূত্রে জানা যায়, বাদী একই উপজেলার জাহাঙ্গীরগাঁতী গ্রামের রাশিদা সুলতানা নিজ বাড়ির আশপাশে ৪০ বিঘা আয়তনের ১০টি পুকুরে রুই, কাতলা, মৃগেলসহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছেন। গত ৭ আগস্ট উপজেলা বিএনপির সভাপতি আফসার আলী ও সাধারণ সম্পাদক আমিনুর রহমান টুটুল, আফসার আলীর ছেলে সাইদুর রহমান এবং তাদের লোকজন বাদী ও তার বোনের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে রাজি না হওয়ায় পরদিন দেশীয় অস্ত্র নিয়ে বাদীর পুকুর পাড়ে এসে মাছ ধরার উদ্যোগ নেন তারা। বাদী বাধা দিলে আবার ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় ৮, ৯ ও ১০ আগস্ট তিনদিন জোর করে পুকুর থেকে মোট ২২২ মণ মাছ মেরে নিয়ে যান তারা। মেরে নেওয়া মাছের দাম প্রায় ২০ লাখ টাকা।

এ বিষয়ে তাড়াশ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুর রহমান টুটুল বলেন, মামলার বাদী যে অভিযোগ করেছেন, তা সত্য নয়। তদন্তে তা প্রমাণ হয়েছে।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বলেন, বাদীর অভিযোগ সত্য না। ভুয়া কথা। আমরা যা তদন্তে পেয়েছি, তাই দিয়েছি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102