ads
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চাঁদাবাজির অভিযোগে ভুয়া ৫ সাংবাদিক শ্রীঘরে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০
  • ৪০ বার পঠিত

চট্টগ্রামের রাউজানে সাংবাদিক পরিচয়ে ইট ভাটায় চাঁদা দাবির অভিযোগে দুই নারীসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) চট্টগ্রাম জেলার সহকারী পুলিশ সুপার (রাউজান-রাঙ্গুনিয়া সার্কেল) আনোয়ার হোসেন শামীম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মামলার পর তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

উপজেলার পৌরসভার চার বটতল এলাকা থেকে সোমবার তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার পাঁচ জন হলেন- আল আমিন আহমেদ (৩৫), আরিফা আফরোজ (২০), মাছুম হাসান (৩৫), সৈয়দা জবা (২০) ও মাইক্রোবাস চালক ইলিয়াছ মজুমদার (৫৫)। তাদের মধ্যে ইলিয়াছের বাড়ি কুমিল্লায়, অন্যদের সবার বাড়ি ময়মনসিংহে। সাংবাদিক পরিচয় দিয়ে চাঁদাবাজি, মাদক পাচারসহ বিভিন্ন অপরাধ তারা করে বেড়াতেন বলে পুলিশ জানায়।

পুলিশ কর্মকর্তা আনোয়ার হোসেন শামীম বলেন, গাড়িতে টিভি চ্যানেলের স্টিকার সাঁটানো রয়েছে। গলায় ঝোলানো নামজাদা সব পত্রিকার আইডি কার্ড। বেশভূষায় একেকজনকে কেতাদুরস্ত সাংবাদিক মনে হলেও সংবাদকর্মীর সাইনবোর্ডের আড়ালে চাঁদাবাজিই তাদের মূল পেশা।

এই নামধারী সাংবাদিকরা একের পর এক ইটভাটায় গিয়ে হুমকি দিচ্ছেন, চাহিদা মতো টাকা না দেওয়া হলে তাদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করে বিপদে ফেলে দেবেন বলেও হুমকি প্রদর্শন করেন। সকল ভাটা মালিক চুপচাপ টাকা দিয়ে নিরাপদ ব্যবসায় নিশ্চিত করলেও একজন সাহস করে বিষয়টি জানানোর ফলে দুই নারীসহ ৫ কথিত ‘সাংবাদিক’কে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। জব্দ করা হয়েছে চাঁদাবাজির কাজে ব্যবহৃত তাদের মাইক্রোবাসটিকেও। অন্যকে বিপদে ফেলতে এসে আজ তারা নিজেরাই কঠিন বিপদে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

আনোয়ার হোসেন শামীম বলেন, চাঁদাবাজ সে যত প্রভাবশালীই হোক না কেন, ভয় পেয়ে তার অন্যায় মেনে নেওয়ার আগে একবার অন্তত আমাদেরকে জানান। দেখুন কাজ হয়, নাকি হয় না। আস্থা রাখুন পুলিশে।

তিনি আরও বলেন, গ্রেপ্তার হওয়াদের মাইক্রোবাসে বর্তমান কথা ও দেশ টিভি বাংলা নামে একটি অনলাইন টেলিভিশনের স্টিকার থাকলেও তাদের মোবাইল ফোনের পেছনে নিউজ বাংলা টিভির স্টিকার লাগানো ছিল। পাশাপাশি তারা জবস টিভি ও দেশকাল নামে একটি পত্রিকার পরিচয়পত্র গলায় ঝুলিয়ে চাঁদাবাজি করতে গিয়েছিল। এ চক্রটির প্রধান আল আমিন। জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে মাধ্যমিকের গন্ডি পার হতে পারেনি। তার বিরুদ্ধে চট্টগ্রামের দুইটি থানায় মাদক পাচারের অভিযোগে মামলাও আছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102