ads
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চাঁদাবাজির সময় এএসআইসহ গ্রেফতার ৫

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৫ মার্চ, ২০২৩
  • ২৩ বার পঠিত
গ্রেফতার

সাতক্ষীরায় চাঁদাবাজির অভিযোগে পিরোজপুর সদর থানার এএসআই রুবেল হোসেনসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৩ মার্চ) রাতে সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কল্যাণপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি রিভলবার, ৮ রাউন্ড গুলিসহ একটি ম্যাগাজিন, দুটি হ্যান্ডকাপ ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

গ্রেফতাররা হলেন সাতক্ষীরার আশাশুনি উপজেলার গদাইপুর গ্রামের আব্দুল আলিম সানার ছেলে পিরোজপুর সদর থানার এএসআই রুবেল হোসেন (৩০), তার সঙ্গী পিরোজপুর এলাকার মনির হোসেন (৩৫), সোহেল শিকদার (৩৩), আবুল কালাম মৃধা (৩৫) ও গাড়িচালক সাইফুল ইসলাম (৩২)।

পুলিশ ও স্থানীয় একাধিক নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, পিরোজপুর সদর থানার এএসআই রুবেল হোসেন তার তিন সঙ্গীকে নিয়ে একটি প্রাইভেটকারে গিয়ে শুক্রবার সন্ধ্যায় সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কল্যাণপুর গ্রামের রওশন আলী মোল্যার ছেলে আশিকুর রহমানের কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদার টাকা দিতে অপরাগতা প্রকাশ করলে এএসআই রুবেল হোসেন তাকে গ্রেফতারের হুমকি দেন। এসময় গ্রামবাসী তাদের আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপার্দ করেন।

এ ঘটনায় আশাশুনি উপজেলার কল্যাণপুর গ্রামের রওশন আলী মোল্যার ছেলে আশিকুর রহমান ওরফে আশিক বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ২টি হ্যান্ডকাপ, একটি রিভলবার ও ৮ রাউন্ড গুলিসহ একটি ম্যাগাজিন এবং আসামিদের ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।

#জাগো নিউজ

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102