ads
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চাঁদা না পেয়ে বিদ্যালয়ে ভাঙচুর সিরাজগঞ্জে : ছাত্রলীগ নেতাকে অব্যাহতি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩
  • ৫৩ বার পঠিত

সিরাজগঞ্জের তাড়াশে চাঁদা না পেয়ে বিদ্যালয়ে ভাঙচুরের অভিযোগে উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রানা মন্ডলের বিরুদ্ধে মামলার পর এবার দলীয় পদ থেকে তাকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।

সোমবার (১৩ মার্চ) সন্ধ্যায় সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবিব খোকা ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিন আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে রানাকে দলীয় পদ থেকে সাময়িক অব্যাহতির বিষয়ে জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, রানা গঠনতন্ত্র পরিপন্থী কাজ করায় তাকে দলীয় পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হলো। সেই সঙ্গে তাকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না জানতে চেয়ে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

প্রসঙ্গত, গত ৫ মার্চ ধামাইচহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান চলার সময় রানাসহ ১০-১৫ জন প্রধান শিক্ষকের কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকার করায় তারা অনুষ্ঠানের জন্য রাখা চেয়ার, টেবিলসহ স্কুলের বিভিন্ন আসবাব ভাঙচুর করেন। পরে ধামাইচহাট প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোস্তফা রানাকে প্রধান আসামি করে ছাত্রলীগ ও যুবলীগের ১২ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102