ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চাঁদ দেখা গেছে, রোজা শুরু রোববার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ৪০ বার পঠিত

বাংলাদেশের আকাশে রমজানের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল রোববার (২ মার্চ) রোজা শুরু হচ্ছে।

সে হিসেবে আজ এশার নামাজের পর তারাবির নামাজ পড়বেন ধর্মপ্রাণ মুসল্লিরা।
শনিবার (১ মার্চ) বাদ মাগরিব ইসলামিক ফাউন্ডেশনে এক ব্রিফিংয়ে রমজানের চাঁদ দেখার তথ্যটি নিশ্চিত করেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

তিনি বলেন, ‘বাংলাদেশের আকাশে আজ পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল রোববার থেকে পবিত্র রমজান মাস গণনা শুরু হবে। এছাড়া ২৭ মার্চ দিনগত রাতে পবিত্র শবে কদর পালিত হবে। ’

এদিকে, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আজ প্রথম রমজান পালিত হচ্ছে। শুক্রবার সৌদি আরবের আকাশে পবিত্র মাহে রমজানের চাঁদ দেখা গেছে বলে এক্স হ্যান্ডলে জানায় হারামাইন শরিফ।

এবার প্রথম দেশ হিসেবে রমজানের তারিখ ঘোষণা করে অস্ট্রেলিয়া। এরপর সর্ববৃহৎ মুসলিম দেশ ইন্দোনেশিয়া থেকেও একই ঘোষণা আসে।
এদিকে ইন্দোনেশিয়ার প্রতিবেশী ব্রুনাই ও মালয়েশিয়ায় রমজানের চাঁদ শুক্রবার দেখা যায়নি। এ কারণে এ দুটি দেশে বাংলাদেশের সঙ্গে ২ মার্চ থেকে পবিত্র রমজান শুরু হবে।

মালয়েশিয়ায় সরকারি সংবাদ সংস্থা বার্নামার বরাতে মালয় মেইল জানিয়েছে, মালয়েশিয়ার রাজা, সুলতান ইব্রাহিমের আদেশ এবং শাসকদের সম্মতির ভিত্তিতে ২ মার্চ দেশের সব রাজ্যে রোজার প্রথম দিন নির্ধারণ করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102