নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : করোনা ভাইরাসের জন্য কোন আনুষ্ঠানিকতা ছাড়ায় অগ্রণী সেচ প্রকল্প পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির বার্ষিক ২২তম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
২৪ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৩ নং ওয়ার্ডের গণকা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে এ সাধারণ সভাটি অনুষ্ঠিত হয়।
অগ্রণী সেচ প্রকল্প পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি আবুল কালাম শামসুউদ্দীন সভায় সভাপতিত্ব করেন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. রুহুল আমিন।
এ সময় উপস্থিত ছিলেন, সমিতির সাধারণ সম্পাদক আসলাম হোসেনসহ সমিতির অন্যান্য সদস্যবৃন্দ।- কপোত নবী।