ads
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চাঁপাইনবাবগঞ্জে অলৌকিক ঘটনা || কবরের ২৭ বছর পর অক্ষত মরদেহ ও কাফন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১
  • ২৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড মর্দানা এলাকায় অলৌকিক ঘটনার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার সকালে মর্দানা গ্রামের একটি মাদ্রাসার ঘর নির্মাণের জন্য খোড়াখুড়ি করার সময় একটি কবরের সন্ধান পায় নির্মাণ শ্রমিকেরা। এ সময় ওই কবর থেকে একজনের অক্ষত মরদেহ উদ্ধার করে তারা।

মরদেহের আত্মীয়স্বজনরা জানায়, মর্দানা গ্রামের এমাজ উদ্দিন মন্ডলের ছেলে করিম মন্ডল গেল ২৭ বছর আগে মৃত্যুবরণ করলে তাকে বাড়ির পেছনে পারিবারিক গোরস্তানে দাফন করে।

দীর্ঘ ২৭ বছর পর গত মঙ্গলবার কবরস্থানের পাশে মাদ্রাসার ঘর নির্মাণের জন্য খোড়াখুড়ি শুরু হয়। এক পর্যায়ে বৃহস্পতিবার ওই কবরস্থানের পাশে ঘর নির্মাণের জন্য খোড়ার সময় করিম মন্ডলের অক্ষত মরদেহ দেখতে পায়।

মৃত করিম মন্ডলের ছেলে মেন্টু মন্ডল (৪০) মরদেহটি শনাক্ত করে জানান, প্রায় ২৭ বছর আগে তার পিতার স্বাভাবিক মৃত্যু হলে ওই স্থানে দাফন করা হয়। তবে মরদেহের শরীরের কোন পরিবর্তন হয়নি। এমনকি কাফনের কাপড়েরও কোন পরিবর্তন ঘটেনি।

তিনি আরও জানান, তার পিতা ইসলামিক বিধি বিধান মেনে চলতেন। এলাকাবাসী জানায়, মৃত করিম মন্ডল অত্র এলাকার মধ্যে একজন ধার্মিক ব্যক্তি ছিলেন।

এদিকে খবর পেয়ে শত শত এলাকাবাসী মরদেহ দেখার জন্য ভিড় জমায়। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মরদেহটি সরিয়ে অন্য স্থানে দাফন করা হয়েছে বলে এলাকাবাসী জানিয়েছেন।- কপোত নবী।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102