ads
বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চাঁপাইনবাবগঞ্জে ইয়াবা-ফেনসিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ জানুয়ারি, ২০২১
  • ৩৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের মাদকবিরোধী পৃথক ২টি অভিযানে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৯৩ বোতল ফেনসিডিলসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের সাধারিটোলা এলাকার রেজাউল হকের ছেলে হৃদয় আলী (২২), নওগাঁ জেলার নিয়ামতপুর মাকলাহাট হাজীনগর এলাকার মৃত বজলুর রহমানের ছেলে মো. আব্দুল মালেক (৪২) ও মো. আব্দুল হামিদ (৩০)।

এসআই অনুপ কুমার সরকার এ প্রতিবেদককে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি ওসি আলহাজ্ব বাবুল উদ্দিন সরদারের নির্দেশনায় এসআই মশিউর রহমান ও আমিসহ সঙ্গীয় ফোর্স পৃথকভাবে অভিযান দুটি পরিচালনা করা হয়।

২৪ জানুয়ারি বিকেল ৪ টার দিকে গোমস্তাপুর থানার মালপুর বাজার হতে ৬০০ পিস ইয়াবাসহ হৃদয় ও মালেককে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে ২৬ জানুয়ারি রাত ১২ টার দিকে বিনোদপুর হাইস্কুল মাঠ থেকে ৯৩ বোতল ফেনসিডিলসহ হামিদকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

ডিবি পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ৩জন দীর্ঘদিন মাদক ব্যবসারব সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ দুটি ঘটনায় থানায় পৃথক ২ টি মামলা রুজু করা হয়। – কপোত নবী।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102