ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চাঁপাইনবাবগঞ্জে করোনায় মৃত্যু ৬ , আক্রান্ত ৫৭ জন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ জুন, ২০২১
  • ২৭ বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে এবং ৫৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আরটিপিসিআর, র‌্যাপিড এন্টিজেন্ট এবং জিন এক্সপার্ট নমুনায় গড় শনাক্তের হার ১০.৫৯ শতাংশ।

সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, আরটিপিসিআর ল্যাব ১৫৮ জনের নমুনা পরীক্ষায় ২৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৬.৪৫ শতাংশ। আর র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টে ৩৭৫ জনের নমুনা পরীক্ষার বিপরীতে ৩০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এতে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার প্রায় ৮ শতাংশ। এছাড়া জিন এক্সপার্টে ৫ জনের মধ্যে ১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২০ শতাংশ।

তিনি আরও জানান, গত তিন দিন ধরে নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণের হার কিছুটা নিম্নমুখী লক্ষ্য করা যাচ্ছে। তবে সুফল পেতে আরও এক সপ্তাহ অপেক্ষা করতে হবে এবং অবশ্যই জনগণকে স্বাস্থ্যবিধি এবং সরকারি নির্দেশনা মেনে চলতে হবে।
বর্তমানে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের করোনা ওয়ার্ডে ৫৫ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। জেলায় এ পর্যন্ত মোট ৩০৭৬ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে। আর ১৮০০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন এবং মারা গেছে ৭৯ জন।

এদিকে, গত ৩ দিন ধরে করোনা শনাক্তের হার কমে যাওয়ায় মানুষজন প্রশাসনের কঠোর বিধিনিষেধ মানছে না। রিকশা ও মোটরসাইকেলে একজনের স্থলে ২ জন এবং অটোরিকশায় ২ জনের স্থলে অবাধে ৭-৮জন চলাচল করছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102