ads
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চাঁপাইনবাবগঞ্জে কৃষকের ৬০০ বেগুন গাছ কেটে দিল প্রতিপক্ষ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩
  • ৩৫ বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পূর্ব শত্রুতার জেরে আবু সাঈদ সামেয় নামে এক কৃষকের ৬০০ বেগুন গাছ কেটে দিয়েছে প্রতিপক্ষরা।

সোমবার (২১ আগস্ট) রাতে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের পারদিলালপুর গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী কৃষক আবু সাঈদ সায়েম ওই গ্রামের সাদিকুল ইসলামের ছেলে।

কৃষক আবু সাঈদ সায়েম বলেন, তিন বছর আগে একই ইউনিয়নের হাজারবিঘী গ্রামের বাবুল আলির ২২ কাঠা জমি লিজ নিয়েছিলাম। তখন বছরে ২০ হাজার টাকা দেওয়ায় কথা ছিল। সে কাগজপত্র আমার কাছে আছে। কিন্তু দুই বছর পর জমি ফেরত নেওয়ার জন্য বলেন বাবুল আলি। কিন্তু আমি তখন জমি ফেরত দেইনি। আর তাই বাবুল, তার ছেলে ও মেয়ের জামাই আমাকে হুমকি দিতে থাকে।

তিনি আরও বলেন, এমনকি তারা আমার নামে থানায় অভিযোগ করে। কিন্তু এতেও তারা জমি পায়নি। এর প্রেক্ষিতে আমি আদালতে মামলাও করেছি। মামলা এখনো চলমান। এরই জেরে গতরাতে আমার ৭-৮ কাঠা জমির প্রায় ৬০০ বেগুন গাছ কেটে ফেলেছে তারা। এতে আমার প্রায় ১ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আমি বিভিন্ন জায়গা থেকে ঋণ নিয়ে বেগুন গাছ লাগিয়েছিলাম। এখন আমি কিভাবে ঋণ পরিশোধ করবো তা নিয়ে দুশ্চিন্তায় আছি। আমি থানায় অভিযোগ করতে যাচ্ছি।

এ বিষয়ে জানতে চাইলে জমির মালিক বাবুল আলী বলেন, আমি জমি লিজ দিয়েছি দুই বছরের জন্য। আমি লেখাপড়া না জানায় আবু সাঈফ সায়েম পাঁচ বছরে লিখে নিয়েছে। এখন দুই বছর শেষ হয়েছে আমার জমি আমি ফেরত চাচ্ছি তবুও দিচ্ছেন না। আর গাছ তিনি নিজে কেটে আমার বিরুদ্ধে বিভ্রান্তি ছড়াচ্ছে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহমেদ বলেন, এ ধরনের অভিযোগ এখন আমরা হাতে পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102