ads
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চাঁপাইনবাবগঞ্জে ছুরিকাঘাতে যুবক খুন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১১ এপ্রিল, ২০২১
  • ২৯ বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নামোশংকরবাটী এলাকায় পূর্ব শত্রুতার জেরে ছুরিকাঘাতে হৃদয় হাসান (২৭) নামে এক যুবক খুন হয়েছেন।

নিহত হৃদয় হাসান চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নামোশংকরবাটী ঝাপাইপাড়া মহল্লার মো. মেসবাহুল হকের ছেলে। শনিবার রাতে নামোশংকরবাটী ঝাপাইপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় হত্যাকারী সুজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে সাড়ে ১১টার দিকে তাকে জেলা শহরের হাজিরমোড় থেকে পুলিশ গ্রেফতার করেছে বলে জানান, সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন। জানা গেছে, ৩ মাস পূর্বে হৃদয়ের ছোট ভাই আব্দুর রহিমের সাথে একই এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে সুজনের নিয়ে কথা কাটাকাটি হয়।

এরই জের ধরে গত শনিবার রাত পৌনে ৮টার দিকে তার ফার্মেসীতে হৃদয় হাসান বসে থাকা অবস্থায় ছুরিকাঘাতে গুরুতর জখম করে সুজন পালিয়ে যায়। পরে স্থানীয়রা হৃদয়কে মুমুর্ষু অবস্থায় উদ্ধার করে ৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের পিতা মেসবাহুল হক বাদি হয়ে রাতেই সুজনসহ ৩ জনকে আসামী করে মামলা দায়ের করেছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102