ads
রবিবার, ১০ মে ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চাঁপাইনবাবগঞ্জে পরিষ্কার পরিছন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে বিডিক্লিনের একঝাঁক সদস্য

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১২ অক্টোবর, ২০২০
  • ৪৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : পরিছন্ন ও জীবাণু মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে অবিরাম কর্মরত স্বেচ্ছাসেবী সচেতন নাগরিকের প্ল্যাটফর্ম এর নাম বিডি ক্লিন। পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে এ স্লোগানকে সামনে রেখে এর সদস্যরা কাজ করে চলেছেন আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জেও।

জানাগেছে ২০১৬ সালের ৩০ জুন প্রতিষ্ঠিত হয় স্বেচ্ছাসেবক ও অরাজনৈতিক সংগঠন বিডি ক্লিন। বর্তমানে সংগঠনটির সদস্যর সংখ্যা সহস্রাধিক।

অক্টোবর মাসের শুরুতে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্নস্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা ময়লা আবর্জনা পরিষ্কার করে বিডিক্লিনের একঝাঁক সদস্যবৃন্দ।

এরই ধারাবাহিকতায় কয়েকদিন আগে বীর শ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর মহানন্দা সেতুর টোলঘর এলাকা ও ডা. মেসবাহুল হক স্টেডিয়াম এলাকায় পরিষ্কার পরিছন্নতা চালাই বিডিক্লিন এর চাঁপাইনবাবগঞ্জের সদস্যরা। তপ্ত গরম আর রোদের মধ্যেই তারা কার্যক্রম সফলভাবে সম্পন্ন করে।

এ সময় উপস্থিত ছিলেন, বিডিক্লিনের চাঁপাইনবাবগঞ্জ জেলা জেলা সমন্বয়ক মো. ওয়ালিদ হাসান, সহ-জেলা সমন্বয়ক মো. নাজিউর রহমান, উপ সমন্বয়ক লজিস্টিক অনামিকা জবা, উপ সমন্বয়ক আইটি ও মিডিয়া সাহারুল ইসলাম মাসুম, মোনেটর নিরসা ইসলাম মেঘলা, মোমিনুল ইসলামসহ অন্য সদস্যবৃন্দ।

বরাবরের মত বিডিক্লিন মানবিক ও মানুষকে সচেতন করতে প্রত্যেকটি সদস্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার প্রচারণাও চালিয়ে যাচ্ছেন। বিডি ক্লিনের নিজস্ব ফেসবুক পেজও রয়েছে। তাদের এ কার্যক্রমকে সমাজের সূধী মহল স্বাধুবাদ জানিয়েছেন।

উল্লেখ্য, আগামী শুক্রবার সদর হাসপাতাল ও তার আশপাশের এলাকায় পরিষ্কার পরিছন্ন কার্যক্রম চালানো হবে বলে জানিয়েছেন, বিডিক্লিনের চাঁপাইনবাবগঞ্জ জেলা জেলা সমন্বয়ক মো. ওয়ালিদ হাসান।- কপোত নবী।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102