ads
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চাঁপাইনবাবগঞ্জে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ, শ্রমিক লীগ নেতা কারাগারে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২
  • ৩০ বার পঠিত
মাহবুব হাসান রিতু

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় চাঁপাইনবাবগঞ্জ জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মাহবুব হাসান রিতুকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার (০৮ সেপ্টেম্বর) দুপুরে তাকে কারাগারে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সদর মডেল থানার ওসি একেএম আলমগীর জাহান।

এর আগে বুধবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় তাকে গ্রেফতার করে পুলিশ। মাহবুব হাসান রিতু (৩৫) চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার কালিতলা মহল্লার শরিফুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় শারীরিক প্রতিবন্ধী এক কিশোরীকে (১৫) পৌর এলাকার শিবতলার সালাউদ্দিন মিয়ার বাসায় নিয়ে ধর্ষণ করে মাহবুব হাসান রিতু। এ ঘটনায় বুধবার বিকালে সদর মডেল থানায় মামলা করেন ওই কিশোরীর মা।

কিশোরীর মা জানান, ‘বাড়ি থেকে বারঘরিয়া এলাকায় ওষুধ কিনতে যাওয়ার পথে কৌশলে মেয়েকে মোটরসাইকেলে তুলে সালাউদ্দিন মিয়ার বাসায় নিয়ে যায় রিতু। সেখানে মেয়েকে ধর্ষণ করা হয়। বাসায় এসে মেয়ে ঘটনাটি জানায়। ন্যায়বিচার পাওয়ার আশায় মামলা করেছি। আমি রিতুর উপযুক্ত শাস্তি চাই।’

ওসি একেএম আলমগীর জাহান বলেন, ‘কিশোরীর মায়ের মামলার পরিপ্রেক্ষিতে রিতুকে গ্রেফতার করে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

এ বিষয়ে জেলা শ্রমিক লীগের সভাপতি শহিদুল ইসলাম রানা বলেন, ‘রিতু যে ঘট্নাটি ঘটিয়েছে তা জঘন্য। এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। কেন্দ্রীয় নেতাদের সঙ্গে কথা বলে দ্রুত সময়ের মধ্যে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এ ঘটনায় নিন্দা জানিয়ে নাম প্রকাশ না করার শর্তে জেলা আওয়ামী লীগের দুজন শীর্ষ নেতা জানান, ‘রিতু একাধিক অপরাধে জড়িত। ধর্ষণের ঘটনা ঘটিয়ে দলের ভাবমূর্তি নষ্ট করেছে রিতু। তার বিরুদ্ধে দলীয় ও আইনি ব্যবস্থা নেওয়া প্রয়োজন।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102