ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ৩ জনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ মে, ২০২১
  • ২৮ বার পঠিত

ডেস্ক রিপোর্টঃ চাঁপাইনবাবগঞ্জের দুটি উপজেলায় বজ্রপাতের পৃথক ঘটনায় শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আলাদা আলাদা বজ্রপাতে ওই তিনজন মারা যান।

বজ্রপাতে মৃতরা হলেন , শিবগঞ্জ উপজেলার মোবারকপুরের উপরটোলা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে জালাল উদ্দিন (৩৫), গোয়াবাড়ি চাঁদপুর গ্রামের আবু তালেবের স্ত্রী রহিমা খাতুন (৩৮) এবং নাচোল উপজেলার আঝোইড় গ্রামের ওবাইদুর রহমানের শিশু কন্যা মাসরুফা খাতুন (৮)।

শিবগঞ্জ থানার ওসি ফরিদ উদ্দীন জানান, দুপুর ২টার দিকে ঝড়-বৃষ্টির সময় বড়গাছি বিলে ধান কাটার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান কৃষক জালাল উদ্দীন।

রহিমা খাতুন বাড়ির কাছে এক বাগানে আম কুড়ানোর সময় বজ্রপাতে ঘটনাস্থলেই নিহত হন।

নচোল থানার ওসি সেলিম রেজা জানান, দুপুর দেড়টার দিকে ঝড়বৃষ্টির মধ্যে আম কুড়ানোর সময় নাচোলের আঝোইড় গ্রামের মারুফাও মারা যান।

তাদের মরদেহ স্থানীয়ভাবে দাফন করা হবে বলে জানিয়েছে পুলিশ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102