ads
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৩ জনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২
  • ৩৬ বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বাগানে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে দুই নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন- শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়নের আঁখিরা গ্রামের খাইরুল ইসলামের স্ত্রী মেরিনা বেগম (৪০), একই গ্রামের মৃত জয়নালের ছেলে খাইরুল ইসলাম (৪৮) ও মনাকষা ইউনিয়নের সাত রশিয়া গ্রামের এরফান আলীর স্ত্রী সেমিয়ারা বেগম (৪০)।

বৃহস্পতিবার সকাল ৭টার দিকে শিবগঞ্জ এই ঘটনা ঘটে।
চককীর্তি ইউপির ৬নং ওয়ার্ড সদস্য শামীম রেজা জানান, সকালে হঠাৎ বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয়। এ সময় মেরিনা ও খাইরুল বাড়ির পাশে বাগানে আম কুড়াতে যায় এবং হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তারা নিহত হন। নিহত খাইরুল ইসলাম পেশায় কৃষক ও মেরিনা বেগম গৃহীনি।

অন্যদিকে মনাকষা ইউপি সদস্য শাহারুল ইসলাম জানান, সকালে ঝড় ও বৃষ্টির সময় বাড়ির পাশে বাগানে আম কুড়াতে যান সেমিয়ারা। এ সময় বজ্রপাতে হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে চককীর্তি ইউপি চেয়ারম্যান আনোয়ার হাসান আনু মিঞা জানান, নিহতের প্রত্যেক পরিবারকে নগদ ২০ হাজার টাকা প্রদান করা হয়েছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত পরিবারদের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102