ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ মহিলা আ.লীগ জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০
  • ৪৬ বার পঠিত

কপোত নবী। চাঁপাইনবাবগঞ্জঃঃ বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয়া হয়েছে। ২২ নভেম্বর এটি ঘোষণা হয়। বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সাফিয়া খাতুন ও সাধারণ সম্পাদক মাহমুদা বেগম স্বাক্ষরিত অনুলিপি থেকেও এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

তবে নতুন কমিটির ১টি সহ-সভাপতি ও ১টি সদস্য এ দুটি পদ নিয়ে বিভ্রান্তের সৃষ্টি হয়। এ নিয়ে জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হালিমা বেগম বিষয়টি পরিষ্কার করেছেন।

জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হালিমা খাতুন এ প্রতিবেদককে জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জেলা মহিলা আওয়ামী লীগ কাজ করে যাচ্ছে। এরই মাঝে মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক চাঁপাইনবাবগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয়।

তিনি আরও জানান, ১৫ জন সহ-সভাপতির ভেতর ১৪ জনের নাম ঘোষণা করা হয়েছে। ১ জন সদস্য পদ ফাঁকা ই রাখা হয়। কিন্তু দুঃখের বিষয় একটি স্বার্থনেশী মহল সহ-সভাপতি কমিটির লিস্টে ১৩ নং সিরিয়াল ঘরে কলম দিয়ে সাবিহা শবনম কেয়া নামে এক জনের নাম লিখে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে বিভ্রান্ত সৃষ্টি করছেন। আমি এর তীব্র ঘৃণা ও প্রতিবাদ জানাচ্ছি।

অন্যদিকে হিমেল নামে ফেসবুকে এক যুবক পোস্ট দিয়েছে যে, এটা কি যাদু? না হাস্যকর? কম্পিউটার টাইপিং হয়ে গেল হাতে লিখা? দৃষ্টি আকর্ষন করছি বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের অবিভাবকদের। সদ্য প্রকাশিত চাঁপাইনবাবগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের কমিটি দুই রকম কেন?

একই তারিখে(উপরে ডান দিকে) ঘোষিত কমিটিতে দেখা যাচ্ছে ১৩ নং টা ফাকা, অথচ রাতারাতি হাতে লিখে এই কমিটির সৌন্দর্য নষ্ট করা হয়েছে। যেখানে পরিস্কার দেখা যাচ্ছে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কে তোয়াক্কা না করেই একটি স্বার্থনেশী মহল একাজ টি করছে। একই ঘটনা সদস্যর ২১ নম্বরে। যা বিরল এবং জঘন্যতম কাজ। বি.দ্র. কে এই হাতের লিখা মহিলা? কে ই বা করলো এই কাজ? প্রশ্ন রইলো সাংগঠনিক নেতৃবৃন্দের কাছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102