ads
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ শিশুর মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১
  • ৩৬ বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিদ্যুৎ সঞ্চালন লাইনের তার ধরে ঝোলার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নাচোল উপজেলার কালইর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত শিশুরা হলো- কালইর গ্রামের মিন্টুর মেয়ে লামিয়া (৯) এবং একই এলাকার মাসুদ আলীর ছেলে সজিব (১৩)।

স্থানীয়দের বরাত দিয়ে নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, কালইর এলাকার একটি মাঠে ভারত থেকে বাংলাদেশের আমনুরা পর্যন্ত বৈদ্যুতিক সঞ্চালন লাইনের তার টানা হচ্ছে। অন্যান্য দিনের মতো বৃহস্পতিবার সকালেও ছাগল নিয়ে ওই মাঠে যায় সজিব ও প্রতিবেশী লামিয়া। মাঠে নাগালের মধ্যে থাকা তার ধরে শিশু দু’টি ঝুলে ঝুলে খেলতে শুরু করে। এর একপর্যায়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায় তারা।

ওসি আরও জানান, তারগুলো অনেক দূর থেকে যন্ত্রের সাহায্যে টানছেন শ্রমিকরা। তারা বাচ্চা দু’টিকে দেখতে পাননি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102